মো. চতুর আলী। ৮১ তে পা দিল তাঁর বয়স। এই বয়সে একজন মানুষ আরাম আয়েশ করবে। নাতি নাতনির সঙ্গে হাসি তামাশা আর আড্ডাই মেতে থাকবে। হয়তো এমনই হওয়ার কথা ছিল।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বয়সের ভার নিয়ে এবং দারিদ্র্যর কাছে হার মেনে প্রতিদিন ভ্যানের প্যাডেল ঘুরিয়ে নিজের ও পরিবারের অন্ন যোগাতে হয় তাঁর। এই বৃদ্ধ বয়সে ভ্যান চলতে চাইলেও চালাতে পারে না চতুর আলী। তবুও নিত্য দিনের প্রয়োজন মেটাতে ভ্যান নিয়ে রাস্তায় বেরোতে হয় টাকার জন্য।'
গত ৩১ শে জুলাই ' জীবিকার কাছে বয়সের হার' শিরোনামে এমন একটি সংবাদ প্রকাশিত হয় আজকের পত্রিকার ৬ নম্বর পাতায়। প্রকাশিত সংবাদের ই - পেপার সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেসবুকে বেশ সাড়া ফেলে।
ফেসবুক ইউজাররা হৃদয়বিদারক কমেন্ট লিখতে থাকে। কিন্তু বৃদ্ধের পাশে কেউ এগিয়ে আসেনি। অবশেষে চতুর আলীর দুঃখ - দুর্দশা নজর কাড়ে কুষ্টিয়ার কুমারখালী যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল আলমের। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধ চালককে একটি ব্যাটারিচালিত যান্ত্রিক ভ্যান উপহার দেবেন।
প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে যদুবয়রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রিশ হাজার টাকা ব্যয়ে সেই চতুর আলীকে একটি ব্যাটারিচালিত যান্ত্রিক ভ্যান উপহার দেওয়া হয়।
গত রোববার সকাল সাড়ে ১০ যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে তাঁর হাতে ভ্যানের চাবি তুলে দেন চেয়ারম্যান মো. শরিফুল আলম। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৃদ্ধ ভ্যান চালক চতুর আলী যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে তিনি বলেন, শুধু জীবিকার জন্য ভ্যান চালানো লাগে। পায়ে চালিত ভ্যানে অনেক কষ্ট হত। ধীর গতি হওয়ায় কেউ ভ্যানে উঠত না। আয় কম হতো। চেয়ারম্যান সাহেব আজ যান্ত্রিক ভ্যান দিছে। আমি খুব খুশি।
এ বিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল আলম বলেন, আজকের পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আমার ইউনিয়নের একজন বৃদ্ধ মানুষ পা চালিত ভ্যানে জীবিকার্জন করে। যা কষ্টসাধ্য ব্যাপার। তবুও নিয়তির খেলা মেনে নিতে হবে। তাই তাঁর কষ্ট কিছুটা হ্রাস করতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে