
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। আজ রোববার নগরীর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘উই ওয়ান্ট, উই ওয়ান্ট, নো মোর রেপিস্ট’; ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘আমার মায়ের কান্না, আর না আর না’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘অ্যাকশন অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি।
শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তাঁর সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তাঁরা। বিশেষ করে, মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তাঁরা।

তাঁরা বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা আমার বোনদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেন। যদি না পারেন, তাহলে এই দেশের শাসনভার চালানোর অধিকার আপনারা হারিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ‘নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। আমাদের সমাজব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হতে হবে।’

ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
৩৫ মিনিট আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৭ ঘণ্টা আগে