চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনে একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনের ১১ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনছারবাড়ীয়া রেল স্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়ীয়া রেল স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মিন্টু কুমার বলেন, তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উদ্ধারকারী দলের প্রধান সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেনজীর আহমেদ বলেন, ‘আমরা খুলনা থেকে উদ্ধার কাজে এসেছি। ইতিমধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধার করতে একটু সময় লাগবে। কারণে সেগুলো ক্রিটিক্যাল অবস্থায় আছে। আশা করছি বেলা দুইটার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। তখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৯ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে চার ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ মিনিট আগে