
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম (বিপ্লব)। গতকাল শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তোলেন।
তবে বিএনপির নেতার করা অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রশিদ। নিজেকে বিএনপি পরিবার দাবি করে তিনি বলেন, ওই বিএনপির নেতা নিজেকে নিরাপদে রাখতে সংবাদ সম্মেলন করেছেন।
এর আগে ৯ এপ্রিল দুপুরে কুষ্টিয়া শহরের গোশালা রোডে রশিদের বাড়িতে গুলির ঘটনায় বিএনপির নেতা বিপ্লব ও মুন্না নামের এক ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বিপ্লব বলেছেন, ‘রাজনৈতিকভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগের দোসর চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছেন।’ তিনি বলেন, ‘গুলির ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে রশিদ সাংবাদিকদের কাছে আমাকে ও আমার মামাতো ভাই মুন্নাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন।’
বিপ্লব আরও বলেন, ‘এলাকায় রশিদদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফয়দা লুটতে চেষ্টা করছেন। আব্দুর রশিদের বক্তব্য যে ষড়যন্ত্রমূলক ছিল, তাঁর বাড়িতে গুলির ঘটনায় পুলিশ মোটরসাইকেলচালককে গ্রেপ্তারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একজন শিল্পপতি মানুষ। ব্যবসা-বাণিজ্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে অনেক হুমকি-ধমকি পেয়েছি। নানা ধরনের চাপে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার জন্য রেহাই পেতে বাধ্য হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম।’
আব্দুর রশিদ দাবি করেন, ‘বিএনপি পরিবার হিসেবে নিজ এলাকা আইলচারায় সব সময় আমাদের একটা কর্তৃত্ব রয়েছে। কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফও আমার শক্ত অবস্থানের কথা জানতেন। তিনি মনে করতেন, এই আসনে বিএনপি থেকে আমি তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারি। সেই জায়গা থেকে আমাকে টার্গেট করে দলের কাছে সুনাম নষ্টের জন্য আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করে।’

রংপুরের দুটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি প্রার্থীর নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এতে পুরো জেলায় উত্তেজনা বিরাজ করছে।
২৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এ ঘটনা
১ ঘণ্টা আগে
সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলযোগে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে