খুলনায় শুরু হয়েছে বিএনপির ডাকা গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি ফাঁকা আসন রাখা হয়েছে।
আজ শনিবার বেলা সোয়া ১২টায় খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপির এ গণসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে গতকাল রাত থেকেই সমাবেশস্থলে দলে দলে জড়ো হতে থাকেন নেতা কর্মীরা।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ। বাস-লঞ্চ বন্ধের মধ্যেই খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার রূপসা ফেরিঘাটও বন্ধ করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। বাধা উপেক্ষা করেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই গতকাল রাত থেকে সমাবেশস্থলে অবস্থান করছেন। আবার অনেকেই শনিবার সকাল থেকে বালুভর্তি ট্রলারে, নৌকায়, সিএনজি অটোরিকশায়, মোটরসাইকেলে ও হেঁটে সমাবেশস্থলে আসছেন।
জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি; ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলামকে গুলি করে হত্যা, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যা; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এই সমাবেশ হচ্ছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:

বক্তারা বলেন, গুমের শিকার কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম এবং গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের নাগরপুরে শিল দিয়ে মাথায় আঘাত করে ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মোস্তফা ভূইয়ার বিরুদ্ধে। আজ রোববার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
চাহিদার তুলনায় সারের এমন অপ্রতুল বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) রাজশাহী জেলা ইউনিট। এ নিয়ে আজ রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে