খুলনায় বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগে শুরু হয়েছে। দুপুর সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। এখন মঞ্চে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।
জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। কেউ ছবি তুলছেন, কেউ দল বেঁধে নানা স্লোগান দিচ্ছেন। দলে দলে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। হাতে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার।
সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর। মঞ্চের আশপাশে তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতা-কর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ। বাস-লঞ্চ বন্ধের মধ্যেই খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার রূপসা ফেরিঘাটও বন্ধ করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। বাধা উপেক্ষা করেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই গতকাল রাত থেকে সমাবেশস্থলে অবস্থান করছেন। আবার অনেকেই শনিবার সকাল থেকে বালুভর্তি ট্রলারে, নৌকায়, সিএনজি অটোরিকশায়, মোটরসাইকেলে ও হেঁটে সমাবেশস্থলে আসছেন।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:

বক্তারা বলেন, গুমের শিকার কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম এবং গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের নাগরপুরে শিল দিয়ে মাথায় আঘাত করে ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মোস্তফা ভূইয়ার বিরুদ্ধে। আজ রোববার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
চাহিদার তুলনায় সারের এমন অপ্রতুল বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) রাজশাহী জেলা ইউনিট। এ নিয়ে আজ রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে