কালোব্যাজ ধারণ, শোক র্যলি, শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শোক দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেন।
প্রতিবছর ১৩ মার্চ সুন্দরবনের কটকা ট্র্যাজেডি স্মরণে পালিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ২০০৪ সালের ওই দিনে সুন্দরবনের কটকায় ভ্রমণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন এবং বুয়েটের দুজনসহ মোট ১১ ছাত্র-ছাত্রী সমুদ্রে ডুবে মারা যান। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ বছর দিবসটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহে।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে শোকযাত্রা। শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘুরে কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শোকযাত্রাটি শেষ হয়। এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধানসহ বিভিন্ন ডিসিপ্লিন প্রধানরা উপস্থিত ছিলেন।

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
১৯ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে