
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে তুহিনসহ তিনজন জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে তিন আসামি অপ্রতীমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মায়ের আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতিমের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে অপ্রতিমের কাছ থেকে আইফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে বাঁশ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আসামিরা।
জেলা গোয়েন্দা পুলিশ আজ রাত ৮টার দিকে তিন আসামিকে আদালতে হাজির করে। জবানবন্দি গ্রহণ শেষে রাত পৌনে ৯টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘অপ্রতিম হত্যার ঘটনায় তুহিনসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতী এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিনই পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
অপ্রতিমের নিখোঁজের খবর পেয়ে পুলিশ, পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তল্লাশি চালান। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন ব্যবসায়ী।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ ৪ জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
৫ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশার মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে...
৩০ মিনিট আগে