কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বড়ুরিয়া বাঁধের খাল পাড়া এলাকা সংলগ্ন গড়াই নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় আধ কিলোমিটার পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এতে গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি ও নদী পাড়ের সরু রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ নদী ভাঙন শুরু হওয়ায় খালপাড়া এলাকায় গড়াই নদীতে প্রায় আধ কিলোমিটার অংশের গাছপালা, ফসলি জমি, বসত বাড়ি, রাস্তা নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি।
ভাঙন এলাকার বাসিন্দা কালোন শেখ বলেন, নদী ভাঙনের কারণে ভীষণ বিপদে আছি। দ্রুত ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হোক। নইলে সব শেষ হয়ে যাবে আমাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এখানে অধিকাংশ জমিতে আম ও লিচু বাগান ছিল। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে। ফলে প্রতি বছরই ভাঙন লাগে। তবে এ বছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে। তাই পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে।
ভাঙনের বিষয়ে জানতে নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীকে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন বলেন, গড়াই নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ভাঙনের বিষয়টি মাত্রই জানতে পেরেছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে