
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৫ জন নারী–পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। সোমবার দিবাগত রাতে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার ব্রিজের ওপর থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তাঁদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
এ ছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মো. আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
৫৮ বিজিবি এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। নজরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে