বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার মৃত ব্যক্তির ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে কারাগারে তাঁর মৃত্যু হয়।
মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্ট গার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করে। পরে থানা-পুলিশ মামলা করে আদালতে পাঠায়। আদালত আসামিদের কারাগারে পাঠায়। শুক্রবার রাতে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।
মোস্তফা কামাল আরও বলেন, বাবুলের লাশের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। লাশ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ মে। আজ মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল...
৬ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীতের সব অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য
১০ মিনিট আগে
মাত্র দেড় থেকে দুই ঘণ্টার ভারী বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে গেল কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। আজ মঙ্গলবার সকালে ১০২ মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান কোমরসমান পানিতে ডুবে যায়। এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থী ও
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩টি গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে...
২৬ মিনিট আগে