
বৈশাখী মেলাকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে শত শত মানুষের ঢল নামে।
প্রতিযোগিতায় পাঁচটি ঘোড়া অংশ নেয়। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে—এ নিয়ে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের করতালি ও উল্লাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক শো, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হুমায়ুন কবির জানান, তাঁর বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতিবছর বৈশাখী মেলার আয়োজন করে আসছেন।
মেলা আয়োজক কমিটির সদস্য আরিফুর রহমান ইরান বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দুই বছর পর মেলা শুরু হওয়ায় ব্যাপক সাড়া মিলেছে। আজ (শুক্রবার) ও আগামীকালও (শনিবার) ঘোড়দৌড় ও মেলা চলবে।’
চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ বলেন, পোস্ট অফিস বাজারের ঐতিহ্যবাহী এই মেলা দীর্ঘদিন ধরে স্থানীয়দের আনন্দ-উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৪ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে