নরসিংদীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতে হাজির তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরে এক মাদ্রাসার শিক্ষকের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কর্মীরা হলেন রায়পুরা এলাকার মো. বিল্লাল হোসাইম (২২), মনোহরদীর শফিকুল ইসলাম (১৯) এবং একই উপজেলার আরাফাত (১৯)। তাঁরা সবাই নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
সদর থানার ওসি মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘নরসিংদীর গাবতলীতে এক মাদ্রাসার শিক্ষক ও জেলা জামায়াতের কোষাধ্যক্ষ মকবুল হোসেনের বাড়ি থেকে তিনজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার ঘটনায় জড়িত থাকার সপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন, পরবর্তীতে রিমান্ড শুনানি হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে