যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক, অস্ত্র, স্বর্ণ পাচারসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বেনাপোল রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে বিজিবি তাঁকে গ্রেপ্তার করে।
বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়া বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে বাদশা মিয়া জড়িত। তিনি ১৫টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আগে ৩১টি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ বাদশাকে আটক করা হয়েছিল। তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে