‘শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে কনটেন্ট তৈরি করতে হবে। আমাদের এখন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কনটেন্ট তৈরি করে শেয়ার করলে বেশি লাভবান হওয়া সম্ভব।’
আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত নবীনদের অভ্যর্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান।
এ সময় তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমানে আমাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি করতে হবে। আমাদের থেমে থাকলে চলবে না। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন চিন্তাভাবনার জগৎ প্রসারিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সায়েদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডিসিপ্লিনের প্রভাষক ফারজানা তাসনিম। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া নবীন শিক্ষার্থীরা সশরীরে এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত ছিলেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে