কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার চর মিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বাবু শেখ কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার মৃত মকবুল শেখের ছেলে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত বাবু শেখের ছোট ছেলে রইজ জানান, তাঁর পিতা বাবু শেখ ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সে সূত্রে তিনি ঢাকাতে থাকেন। কয়েক দিন আগে তিনি ঘরবাড়ি মেরামতের জন্য ঢাকা থেকে কুষ্টিয়ার নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তাঁর মেজো ছেলে রমিজ (২০) এর সঙ্গে সংসারে টাকা দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ চলতে থাকে।
অভিযুক্ত রমিজ একটি দড়ি বানানোর কারখানায় কাজ করেন। আজ শুক্রবার সকালে সংসারের খরচের জন্য বাবু শেখ মেজো ছেলের কাছে টাকা চাইলে রমিজ টাকা দেননি। এ সময় পিতা পুত্রের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পিতা ওপর হামলা করেন রমিজ। রমিজের হাতে থাকা লাঠির আঘাতে পিতা বাবু শেখ মাটিয়ে লুটিয়ে পড়েন। এরপর পরই পালিয়ে যান রমিজ। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবু শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রমিজকে গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে