খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।
এ ছাড়া বাগেরহাটে ১৪৪ জন, সাতক্ষীরায় ১৫৭ জন, যশোরে ১৩৯ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৮১ জন, ঝিনাইদহে ১৪৭ জন, কুষ্টিয়ায় ২৪৫ জন, চুয়াডাঙ্গায় এবং মেহেরপুরে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।
এদিকে চিকিৎসকেরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে।
এ ব্যাপারে খুলনা করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শনাক্তের ৭৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি।
এদিকে সিভিল সার্জন ডা. নিয়াজ মো. বলেন, মানুষ যদি সচেতন না হয়, যদি মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্য বিধি না মানে তা হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। করোনা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য বিধি মানতে হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে