
শরীরে লুকানো ৮১ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় পথচারী এক বৃদ্ধার সঙ্গে ধাক্কা লেগে আহত হন ওই বৃদ্ধাসহ মোটরসাইকেল আরোহী দুজনই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করতে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ দুর্ঘটনাস্থলে আহতদের উদ্ধার করতে গিয়ে যুবকদের শরীরে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের মা-বাবা ইটভাটার সামনে। এ দুর্ঘটনায় আহত পথচারী বৃদ্ধার নাম পানুরা বেগম (৪০)। মোটরসাইকেল আরোহী দুই যুবক হলেন—চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২০) ও দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মমিনুল হকের ছেলে বিপ্লব হাসান (১৯)।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, ‘জীবননগর চুয়াডাঙ্গা সড়কের পিয়ারাতলা এলাকার মা-বাবা ইটভাটা সংলগ্ন স্থানে সোমবার রাত ৯টার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিয়াতলা এলাকার পানুরা (৪০) নামের এক মহিলাকে ধাক্কা মেরে সড়কের ছিটকে পড়ে। ঘটনায় দুই তরুণসহ তিনজন আহত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পুলিশকে খবর দেন।
ওসি আরও বলেন, ‘তাৎক্ষণিক উপসহকারী পরিদর্শক (এএসআই) ইমামুল দুর্ঘটনাস্থলে আহতদের উদ্ধারে গিয়ে দুই যুবকের শরীরে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে আহতদেরও জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত পথচারী নারীকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত দুই যুবককে পুলিশ হেফাজতে জীবননগর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে