
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী সি এম খালেদ সাইফুল্লাহ। গতকাল সোমবার মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগদান করেছেন তিনি।
জানা গেছে, খালেদ সাইফুল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ডিসিপ্লিনের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত মে মাসে মাইক্রোসফট থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ইন্টারভিউর জন্য রাজি হন তিনি। পরে নিয়োগকারীর সঙ্গে তাঁর কথা হয় এবং অনলাইনে জরুরি কাগজপত্র দিতে হবে। এরপর তাঁকে পরপর চারটি ইন্টারভিউ দিতে হয়েছে। প্রথমে মাইক্রোসফটের আজুর এইচপিসি টিমের জন্য নির্বাচিত হন তিনি। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে সে সময় মাইক্রোসফট তাঁকে নিয়োগ দেয়নি। পরে জুলাইয়ের শেষে মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান এবং গতকাল কাজে যোগদান করেন খালেদ সাইফুল্লাহ।
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমি খুব মেধাবী ছাত্র ছিলাম না। একদম সাধারণ শিক্ষার্থী ছিলাম। সেখান থেকেই আমি মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছি। এর মাধ্যমে আমি যদি অন্যদের অনুপ্রেরণা হতে পারি, সেটাই আমার সার্থকতা।’
খালেদ সাইফুল্লাহ আরও বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীদের মাইক্রোসফটসহ অন্যান্য বড় প্রতিষ্ঠান যেমন গুগল, আমাজন, ফেসবুকে চাকরি পাওয়ার সক্ষমতা আছে। এর জন্য প্রথমে স্বপ্ন দেখতে হবে। প্রতিদিন অল্প অল্প করে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে প্রদর্শন করতে হবে। আমাকে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত লিডারশিপে দক্ষতা এই চাকরি পেতে সহায়তা করেছে।’
উল্লেখ্য, খালেদ সাইফুল্লাহ ২০১৫ সালে খুবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ক্লাস্টারের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় খুবিতে প্রথম সিএসই ফেস্ট, রোবোটিকস কনটেস্টসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন খালেদ সাইফুল্লাহ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে