Ajker Patrika

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবককে হত্যা
লাশকাটা ঘরের সামনে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জীবন হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে পৌর এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কালিকাপুর পশ্চিমপাড়ার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে পৌর এলাকার কালিকাপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন জীবন হোসেন। বিকেলে কিছু লোক তাঁকে শহরের ব্যাপারীপাড়ায় বিল্লালের দোকানের সামনে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয় জীবনের। একপর্যায়ে তাঁরা জীবনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছোঁয়া ইসরাইল বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের ব্যাপারীপাড়ায় একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত