জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,যেখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়বে সেই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আর যে এলাকায় করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক থাকবে সে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক গতিতে চলবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজ মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সাম্প্রতিক করোনা ভাইরাসে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার আরবান জানিয়ে মন্ত্রী বলেন,করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে।এখন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া, পাঠদান করানোর বিষয়ে শিক্ষক ও অভিভাবককে অনেক বেশি সর্তক দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা ও পাঠদান অব্যাহত রাখতে হবে।
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায় এর সঞ্চালনায় ভার্চুয়াল প্লার্টফর্মে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনার বিভাগীয় উপপরিচালক মাহবুব এলাহী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য তরুণ প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে