খুলনার পাইকগাছায় শিবসা নদীর চরে একটি ডলফিন আটকা পড়ে গিয়েছিল। অনেকটা সময় চরে আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ে ডলফিনটি। এলাকাবাসী উদ্ধার করে নদীতে ছাড়ার সময় মারা যায় এটি। আজ সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৬টার দিকে পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চরে আটকা পড়া অবস্থায় ডলফিনটি খুঁজে পাওয়া যায়। রাতের জোয়ারের সময় মাছ শিকার করতে গিয়ে ওটা চরে উঠে আটকা পড়ে বলে ধারণা তাঁদের। অনেকক্ষণ চরে আটকে থাকায় এটি অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধার করে নদীতে ছাড়ার সময় ডলফিনটির মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ভবেন্দ্র নাথ সানা বলেন, সকালে উঠে দেখি নদীর চরে বিশাল আকারের একটা কিছু আটকে আছে। পরে দেখা গেল এটি একটি ডলফিন। উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় মারা যায়।
পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘আমরা যখন সংবাদ পেয়েছি তার আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে। এটাকে দেখতে হাজার হাজার মানুষ শিবসা নদীর চরে ভিড় জমায়।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে