কুষ্টিয়ার ভেড়ামারা চার কিলোমিটার এলাকার ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে কাজ করেছে। আজ রোববার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নেভাতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।’
জানে আলম বলেন, ‘পানের বরজগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনো জানা যায়নি।’
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।’
এলাকাবাসী জানান, আজ (রোববার) বেলা ১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। এ সময় রায়টা, পাথরঘাট, মিটন নগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ চার কিলোমিটার এলাকার ফসলি জমি, পানের বরজসহ বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এতে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শত শত বিঘা ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে