‘বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। আমরা এ ধারাকে শুধু অব্যাহতই রাখতে চাই না, বরং একে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’- বালাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই মুস্তাফা ওসমান তুরান এসব কথা বলেন।
আজ বোরবার বেলা ১১টার দিকে যশোর সদর হাসপাতালে ভেন্টিলেটর সিস্টেম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে যশোর সদর হাসপাতালে করোনা চিকিৎসায় ৭০ লাখ টাকা মূল্যের ২টি ভেন্টিলেটর সিস্টেম তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।
রাষ্ট্রদূত এইচ ই মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ ও এর জনগণ তুরস্কের ভালো বন্ধু। তুরস্ক সরকার এবং জনগণও বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখে।
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে ৮টি ভেন্টিলেটর থাকলেও ৬টিতে ভালো কাজ হচ্ছিল না। এই মুহুর্তে ভেন্টিলেটর দুটি পাওয়াতে আইসিইউ সেবা নিশ্চিত হবে।
জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী জানান, ভেন্টিলেটর দুটি উন্নতমানের এবং এটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহেই ভেন্টিলেশন সিস্টেম দুটি স্থাপন করা হবে হাসপাতালে।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদসহ প্রমুখ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে