
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ৪টায়।
তবে কয়েকটি কেন্দ্রে এখনও ভোট গ্রহণ চলছে। যাঁরা ভোটকেন্দ্রের ভেতরে ৪টার আগে ঢুকেছেন কিন্তু ভোট গ্রহণ বাকি, তাঁদের ভোট নেওয়া হচ্ছে।
ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খালেকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ১৯০ জন আর বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৫৪৬ জন ভোটার ভোট দিয়েছেন। তাঁর কেন্দ্রে আটটা বুথ ও ১২টি ইভিএম। তিনটি ইভিএমে সমস্যা হয়েছে। একটাতে প্রিন্টারে সমস্যা হয়েছে। একটাতে বাটনে সমস্যা হয়েছে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, খুলনা সিটি করপোরেশনের মধ্যে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে