ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামে ছাত্র শিবিরের এক নেতাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন কোটচাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি (সাধারণ সম্পাদক) ছিলেন বলে জানা গেছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বলেন, আকরাম হোসেন (২৪) কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ২০১৬ সালের ১১ জুলাই উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় ওই দিনই পুলিশ কোটচাঁদপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ / ২০ জনকে আসামি করে একটি মামলা করে। মামলায় পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মামলাটি দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য–প্রমাণ শেষে আজ (সোমবার) আদালত শিবির নেতা আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড প্রদান করে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে