
গোলাম সারোয়ার আর শ্যামল দত্তের বয়স এখন ৬০–এর কাছাকাছি। দু–এক বছরের ছোট বড় হলেও তাঁরা বন্ধু। এই বন্ধুত্ব কিশোর বয়স থেকেই। একই এলাকায় একই জল-হাওয়ায় শৈশব থেকেই তাঁরা বেড়ে উঠেছেন গলাগলি করে। দুই ধর্মের দুই বন্ধুর। এই বন্ধুত্ব গত ৮০-এর দশক থেকে নানা চড়াই–উতরাই পার করেছে। এসব কোনো কিছুই তাঁদের নিঃস্বার্থ বন্ধুত্বের পথে বাধা হতে পারেনি। মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এই দুই বন্ধু এখন সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে গেছেন। এই বন্ধুত্বের গুণগান এখন স্থানীয়দের মুখে মুখে।
প্রায় ৬০ বছর হয়ে গেলেও শ্যামল ও সারোয়ার এখনো অবিবাহিত। অনেকেই দাবি করেন—বন্ধুত্বের পথে কেউ যেন বাধা না হতে পারে, সে জন্যই এখনো বিয়ে করেননি এই দুজন। তাঁরা ভাবেন, বিয়ে করলে সংসারকে সময় দিতে হবে। ফলে বন্ধুর সঙ্গে সময় কাটানো কঠিন হয়ে পড়বে। তাঁদের চিরকুমার থাকা নিয়ে অনেকে হাসি-ঠাট্টা করলেও বন্ধুত্বের নিদর্শন দিতে গিয়ে এই দুজনের নামই সবাই প্রথমে টানছেন।
স্থানীয়রা জানান, শ্যামল-সারোয়ার একসঙ্গে একটি দোকানও চালান। দীর্ঘদিন ধরে তাঁরা এই ব্যবসা পরিচালনা করলেও কখনো এ নিয়ে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি। সব সময় একসঙ্গে থেকেও নিজ নিজ ধর্মের আনুষ্ঠানিকতা পালন করেন তাঁরা।
এই বন্ধুত্ব নিয়ে বাবুখালী ইউনিয়নের ২৫ বছর বয়সী তরুণ হালিম মিয়া বলেন, ‘আমি কাকাদের বন্ধুত্ব দেখছি ছোটবেলা থেকেই। অথচ আমার যারা বন্ধু ছিল তাদের অনেকই এখন নাই, যোগাযোগ রাখে না। তাই কাকাদের বন্ধুত্বকে সবাই সম্মানের চোখে দেখে। এখনকার বন্ধুত্ব বেশি দিন টিকে না। অথচ এই দুজন কত আলাদা!’
বয়স বাড়লেও গোলাম সারোয়ার এবং শ্যামল দত্ত এখনো সময় পেলেই তরুণ বয়সের মতো মোটরসাইকেলে ঘোরাঘুরি করেন। শেষ জীবন পর্যন্ত তাঁরা বন্ধু হয়েই থাকতে চান। তাঁদের বন্ধুত্ব যেন মানুষের সম্পর্ক ভালো রাখার অনুপ্রেরণা হয়—এটাই তাঁদের প্রত্যাশা।

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩২ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২ ঘণ্টা আগে