
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী আব্দুল আউয়াল ইভিএম বিভ্রাট নিয়ে অভিযোগ করেছেন।
আজ সকাল ১০টায় তিনি তাঁর কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় ভোট দিলে নৌকায় ভোট চলে যাচ্ছে।
আজকের পত্রিকার পক্ষ থেকে কেন্দ্রটি খুঁজে বের করা হয়। এটি ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিংকর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, তাঁর কেন্দ্রে সকাল থেকে এমন কোনো ধরনের সমস্যা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন।
এই কেন্দ্রে ইভিএম এক্সপার্ট বিপ্লব গোস্বামী বলেন, এখানে ১০টি ইভিএম রয়েছে। কোনো ইভিএমে এখন পর্যন্ত এ রকম কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। যেসব ইভিএমের বিভ্রাট হচ্ছে সেগুলো খুবই সামান্য।
কিংকর বিশ্বাস বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। বরং তাঁর কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। প্রথম এক ঘণ্টায় ১১২টি ভোট পড়েছে। দ্বিতীয় ঘণ্টায় পড়েছে ১২৩টি ভোট। মোট ভোটার ২ হাজার ৫৭ জন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে