
যশোরে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০টি গুলি, সাড়ে ৪ কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক লিটন গাজী সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে নিজ দপ্তরে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে লিটন গাজীকে আটক করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র ভারত থেকে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গতকাল শনিবার রাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় তাঁর ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০টি গুলিসহ সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম, কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী। এসব অস্ত্র বেনাপোল সীমান্ত দিয়ে তাঁর কাছে এসেছে। এর আগে তিনি কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন লিটন। সহযোগীদের শনাক্ত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঞা প্রমুখ।

চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
৬ মিনিট আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
৭ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী
১২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করায় মো. শাহাবুদ্দিন নামের এক স্কুলশিক্ষককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকালে নাপিতখালী ভোটকেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগে