
খুলনা মহানগর এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর ও দক্ষিণ শাখা এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানাসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কেএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।
কেএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানা থেকে তিনজন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে আট, লবণচরা থানা থেকে ছয়, হরিণটানা থানা থেকে তিন, খালিশপুর থানা থেকে আট, দৌলতপুর থানা থেকে তিন এবং খানজাহান আলী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) ছাড়াও একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দেন।
৩ মিনিট আগে
রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত সরকারের কয়েকজনের বই থাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা সেটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরে ডিসি কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগারের ইনচার্জকে বইগুলো সরানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধায় রেলওয়ের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) গাইবান্ধা শহরের রেলস্টোশন থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
২০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসে আগুন দেওয়ার ঘটনার পর উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাস ধরতে হচ্ছে। ঘটনায় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
৩৩ মিনিট আগে