
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদকে (৪০) গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর আলম আজকের পত্রিকাকে জানান, খালেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, মোড়কে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ময়মনসিংহ ইউনিটের নথি অনুযায়ী, এ অঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
১৫ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে
২১ মিনিট আগে
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে