Ajker Patrika

শৈলকুপায় বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে রুপা (৩২) নামের এক নারী মারা গেছেন। এ সময় পাশে থাকা তাঁর স্বামী গোলাম নবী (৩৭) আহত হন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুলচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিনু বেগম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, স্বামী গোলাম নবী ও তাঁর স্ত্রী রুপা সকালে বেগুন খেতে বেগুন তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান এবং স্বামী গোলাম নবী আহত হন। 

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কুলচাড়া গ্রামে বজ্রপাতে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছে বলে শুনেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত