খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পার বটিয়াঘাটা এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ছাত্রী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা মেঘনাথ মিস্ত্রি বটিয়াঘাটা থানায় হরিচান তরফদার (২৪) নামে এক যুবককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত হরিচানকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মেঘনাথ মিস্ত্রি।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী ও তার বান্ধবী কৃষ্ণা স্কুল থেকে খাতা কেনার জন্য পার বটিয়াঘাটা গ্রামের বরুণ মহালদারের দোকানে যায়। দোকান থেকে খাতা কিনে স্কুলে ফেরার পথে পার বটিয়াঘাটা ইউপি সদস্য প্রসেনজিতের বসতবাড়ির পেছনের রাস্তার ওপর পৌঁছালে, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা হরিচান তরফদার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। ছাত্রীটি প্রতিবাদ করলে, ওই যুবক তার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে। এমনকি মেয়েটিকে শ্বাসরোধ করে মেরে ফেলার জন্য গলাটিপে ধরে। তখন ছাত্রীর সঙ্গে থাকা তার বান্ধবী কৃষ্ণার চিৎকারে পথচারী সহ আশপাশের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে আটক করে।
পরে স্থানীয় জনতা হরিচানকে গণধোলাই দিয়ে ইউপি সদস্য প্রসেনজিৎ মেম্বরের বাড়িতে আটকে রাখে। পরে উপস্থিত লোকজন ও ছাত্রীর পরিবার আহত ছাত্রীকে উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করেন। বটিয়াঘাটা সদর ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার বলেন, ‘ঘটনা সত্য। জনগণ ছেলেটিকে আমার বাড়িতে সারা দিন আটক করে রেখেছিল। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। ছেলেটি অসুস্থ তাই তাকে তাঁর পরিবার হাসপাতালে ভর্তি করেছে।’
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে