ঝিনাইদহ: হঠাৎ করেই রাতের আঁধারে নারিকেল গাছের মাথায় উঠে যান তাহমিনা (২২)। বহু খোঁজাখুজির পর গাছের মাথা থেকে ডাকাডাকি শুরু করেন তিনি। এরপর খবর দেওয়া হয় মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। তাঁরা এসে তাহমিনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মহেশপুর উপজেলার বেগম পুর গ্রামে তাহামিনা ওই গ্রামের মো. হাসানের স্ত্রী। এ দম্পতির ছয়মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
তাহমিনার স্বামী মো. হাসান বলেন, আমার স্ত্রীর একটু জিনের আছরের সমস্যা আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাজারে চা পান করতে যাই। রাত ৮টার দিকে বাড়ি থেকে আমাকে ফোন করে জানানো হয়–আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমি বাড়িতে এসে আশেপাশের সব জায়গাতে খোঁজাখুজি করেও তাকে পাইনি। রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী মেয়ের নাম ধরে ডাকতে থাকে। আর বলতে থাকে, আমাকে নামা, ওরা আমাকে নিয়ে গেল। তখন আমরা বাড়ির পাশের নারিকেল গাছে টর্চের আলো ফেলে দেখি সে গাছের মাথায় ঝুলে আছে। তাকে সবাই মিলে গাছ থেকে নামানোর চেষ্টা করেও পারিনি। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিই। তাঁরা এসে আমার স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনেন।
স্ত্রীর এই সমস্যার কারণে অনেক কবিরাজ দেখিয়েছেন বলেও জানান হাসান।
মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটা ফোন আসে। জানানো হয়, বেগমপুর গ্রামের এক নারী নারিকেল কাছের মাথায় উঠে আর নামতে পারছেন না। খবর পেয়েই আমার ছয়জনের একটি টিম নিয়ে ঘটনস্থালে যাই। ৪০ মিনিটের চেষ্টায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছ থেকে তাঁকে নামানো হয়। তখন তার জ্ঞান ছিল না। উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভালো আছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে