বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের বাসটিতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা বাসটি এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ‘ধারদেনা করে সাত দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাসমালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার মাথা গোঁজার ঠাঁই থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।’
কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে