কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার হড়াই নদের বালুঘাট থেকে আকাশ আলী (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ আলী কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার ফারুক আলীর ছেলে এবং স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খবর পায় জুগিয়া ভাটাপাড়া এলাকায় গড়াই নদের বালুঘাটে একটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা যায়।
আকাশের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা কুষ্টিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সেলিম জানান, নিহত আকাশের শরীরের ডান হাতের ওপর, বুক ও পিঠে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনই জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। রাতেই ময়নাতদন্তের জন্য আকাশের মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকালে মর্গের সামনে আকাশের পরিবারের লোকজন অপেক্ষা করছিল। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশের বাবা ফারুক আলী স্থানীয় পৌর কাউন্সিলর মহিদুলের সঙ্গে পার্টনারশিপে ইটভাটার ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি নম্বর থেকে আকাশের কাছে ফোন আসে, তারপরই সে বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বালুঘাট এলাকায় ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা গেছে।
নিহত আকাশের ভাই শান্ত বলে, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ভাইয়ের মরদেহ বালুর ওপর পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বলেন আকাশ আগেই মারা গেছে। মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে কি না—এ বিষয়ে জানতে চাইলে শান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কী ঘটেছিল। এ ছাড়া ঘটনা তদন্ত করছে পুলিশ। পরিবার থেকে মামলা দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে