খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তি আইনত বাজেয়াপ্তকরণ ও চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (২৬ মে) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলা চলাকালীন এসব সম্পত্তি আসামিরা যেন হস্তান্তর করতে না পারেন সে জন্য আবেদন জানানো হয়। বিচারক মাহমুদা খাতুন আবেদন গ্রহণ করে যাচাই শেষে রায় প্রদানের কথা জানিয়েছেন। একই সঙ্গে এই দম্পতির জামিন আবেদন বাতিল করা হয়েছে।
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, শেখ আবু বকর সিদ্দিকের নামে থাকা খুলনা ও বাগেরহাটের কয়েকটি জমির দলিল, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১টি বাড়ির দলিল ও ঈদ উপলক্ষে ছেলেকে উপহার দেওয়া ৫২ লাখ টাকার গাড়ির কাগজপত্র জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইএফআইসি, উত্তরা ব্যাংক ও জনতা ব্যাংকের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়েছে। দুদক, খুলনার উপপরিচালক এমএ ওয়াদুদ আদালতে এই আবেদন করেছেন।
এদিকে আসামিরা শারীরিক অসুস্থতা ও মিথ্যা অভিযোগে মামলা হয়েছে জানিয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করেন। এর আগে ৫ মে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
২০২১ সালের ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৮ / ২১ নম্বর মামলা এবং ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে ৯ / ২১ নম্বর মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে