
পেটের ব্যথা সইতে না পেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাহেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর ৬ টায় মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ছাহেরা খাতুন আদর্শপাড়ার সায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজের স্ত্রী।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি মাফিজুর রহমান জানান, নিজ ঘরেই ওড়না পেঁচিয়ে ছাহেরা খাতুন আত্মহত্যা করেছে বলে তাঁর বাড়ির লোকজন ও স্থানীয়দের কাছে জানতে পেরেছি। সে দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা নিয়ে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসায় তিনি সুস্থ না হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।
পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে এ ঘটনার পর তাঁকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থেকে শরীরে যন্ত্রণা ভোগ করছিলেন বলে তাঁরা জানায়।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সে অসুস্থ ছিল মৃত্যুর আগে তার পেটে যন্ত্রণায় ভুগছিল। ধারণা করছি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে। তাঁর বাড়িতেও প্রচুর ওষুধ ও চিকিৎসকের প্রেসক্রিপশন দেখতে পেয়েছি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে