
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সরকারি হাসপাতালে ২৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন চিকিৎসা নিতে ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এর ফলে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৮৩ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৯৯ জন রোগী।
এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২৯৪ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি রয়েছে। এই জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৫৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে মোশারফ হোসেন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সার বিক্রতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলার ও দুই দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করে স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
৪ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
২২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর ওই নারী দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে তাঁর বড় ছেলে (৪) গুরুতর আহত হয়। বেঁচে যান মা ও ছোট সন্তান (২)।
২৪ মিনিট আগে