Ajker Patrika

আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশ সেরা খুবি

প্রতিনিধি, খুবি
আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশ সেরা খুবি

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের 'ফার্মিনেফ' দল এই কৃতিত্ব অর্জন করেছে।' ফার্মিনেফ' বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫ তম অবস্থানে রয়েছে। ফার্মিনেফ দলের সদস্যরা হলেন-আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মো. নাঈম রিফাত, মো. লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।

এ বছর এই অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৫টি দলসহ বাংলাদেশ থেকে মোট ২৯টি দল অংশগ্রহণ করে। সম্প্রতি এ অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে।' ফার্মিনেফ' ছাড়াও খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের 'স্কার্মিওন' দেশে ২য় ও বিশ্বে ১৬ তম এবং 'ফিনিক্স' দেশে ৮ম ও বিশ্বে ২৩ তম স্থান অর্জন করেছে।

এই অলিম্পিয়াডের লক্ষ্য হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞানে আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের আধুনিক গবেষণার দক্ষতা অর্জনে সাহায্য করা। বিশ্বের খ্যাতনামা কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মধ্যে ইউনিভার্সিটি অব সান্টিয়াগো দে কমপোসটেলা, স্ট্যানফোর্ড, প্রিন্সটন, জন হপকিন্স, এমআইপিটি, ইউসিএলএ উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত