
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দেবীপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। গতকাল শনিবার অনুষ্ঠিত এ খেলায় ২-১ গোলে জিতেছে খোকন ফুটবল একাদশ।
শনিবার বিকেল ৫টায় শুরু হয় খেলা। ৩৫ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত ৭০ মিনিটের এ খেলায় খোকন ফুটবল একাদশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিল্টন ফুটবল একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচের প্রথমেই খোকন একাদশকে ১ গোলে এগিয়ে দেন লিখন। পরে মিল্টন একাদশ ১-১ গোলে সমতা আনে। নিজ দলকে এগিয়ে নিতে দুই দলের খেলোয়াড় ব্যাপক চেষ্টা করলেও সমতা ভেঙে কেউ এগিয়ে যেতে পারছিল না। খেলার শেষ মুহূর্তে ৬৮ মিনিটের মাথায় আশিকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় খোকন একাদশ।
শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিল্টন ফুটবল একাদশকে। করোনার এই সময়েও মাঠে ছিল প্রচুর দর্শকের উপস্থিতি।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. সজল আহমেদ। সহযোগী হিসেবে ছিলেন ওলিউল্লাহ ও আশিক। খেলার ধারাভাষ্যকারে ছিলেন রাজিব আহমেদ।
ফাইনাল শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, ম্যান অব দ্য ম্যাচসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলফাজ উদ্দিন (মেম্বার), নুর আহমেদ রিন্টু, আবু কায়সার স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে