খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান শেখ ওরফে মিঠু (১৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে লবণচরা মধ্য হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠু হরিণটানা ৮০ বিঘা এলাকার বাসিন্দা শিমুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়হানের সঙ্গে টুটপাড়া এলাকার সাইকি নামে এক যুবকের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে রায়হানের দুই পায়ের হাঁটুর নিচে আঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনার পর মধ্য হরিণটানা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, রায়হানের সঙ্গে টুটপাড়া এলাকার একটি পক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। ওই পক্ষ শুক্রবার বিকেলে মধ্য হরিণটানা এলাকায় একা পেয়ে যুবককে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি।

পঞ্চগড় শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে শহরের বকুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খেলার মাঠে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে রমজান আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে আলোচিত রিকশাচালক মো. জুসন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া মূল আসামি মো. জুলহাস হোসেন (২৪)। ভাড়া নিয়ে বিতর্কের জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে