
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এক ছাত্রী ও তাঁর বন্ধুদের হেনস্তা করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান হাফিজ নামের এক ছাত্রের বিরুদ্ধে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছেন খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন হল প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান ফটক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী পপি আক্তার, উম্মে সালমা ও তাঁর বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। সে সময় ছাত্রলীগের নেতা মেহেদী হাসান হাফিজ তাঁর সহযোগীসহ পপিকে জেরা করেন। একপর্যায়ে হাফিজ ও তাঁর সহযোগীরা পপিকে হেনস্তা করেন। পপির সঙ্গে থাকা বন্ধুদেরও হেনস্তা করা হয়।
বিক্ষোভকারী খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘আজকে আমাদের আপুকে হেনস্তা করা হয়েছে। কাল আমিও হেনস্তার স্বীকার হতে পারি। আমরা আপু ও তাঁর বন্ধুদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি চাই। যতক্ষণ পর্যন্ত তাঁদের বহিষ্কার করা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।’
জানা গেছে, জানালার পাশের সিট নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। হাফিজের সুপারিশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সৈয়দা সায়মা রহমান খালেদা জিয়া হলের নতুন ব্লকের ২০৪ নম্বর রুমে অতিথি হিসেবে ওঠেন। সায়মা ওই রুমের জানালার পাশের সিটে উঠতে চান। আগে থেকে ওই সিটে অবস্থান করছিলেন এক সিনিয়র। ওই সিনিয়রের পক্ষ নেন রুমের আরেক সিনিয়র পপি। এর জের ধরেই এই বিশ্ববিদ্যালয়ের ফটকে পপিকে জেরা করেন ছাত্রলীগের নেতা মেহেদী। পরে অবশ্য সায়মাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পপি বলেন, ‘জুনিয়র জানালার পাশের সিটে উঠতে চাইলে আমি বলি, সিনিয়ররা জানালার পাশে উঠতে পারে। আপাতত ওখানে এক সিনিয়র আছেন। তুমিও সিনিয়র হলে জানালার পাশে যেতে পারবে। তাঁকে সেখানে উঠতে নিষেধ করায় হাফিজ আমাকে হেনস্তা করেন এবং সঙ্গে থাকা বন্ধুকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান হাফিজ বলেন, ‘ওই মেয়েকে আমি চিনি না। মেইন গেটে বহিরাগত এক ছেলে ফাউল টক করায় একটু ঝামেলা বাধছিল।’
হলের সিট নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে মেহেদী বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা কথা এবং ষড়যন্ত্রমূলক।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে