বেতন ও চাকরির বয়সসীমা বাড়ানোসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনে গিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। শনিবার সকাল ৯টা সপ্তম দিনের মতো কর্মবিরতিতে যান তাঁরা। চলে দুপুর ২টা পর্যন্ত। দিনভর এই কর্মবিরতিতে ভোগান্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সনদপত্র উত্তোলন, প্রবেশপত্র নেওয়াসহ নানা কাজে অফিসে গিয়ে কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, ২০১৬ সাল থেকে সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে প্রারম্ভিক বেতন স্কেল ৩৫,৫০০-৬৭, ০১০ টাকা, উপ-রেজিস্ট্রার বা সমমান পদে বেতন স্কেল ৫০,০০০-৭১, ২০০ টাকা, চাকরির বয়সসীমা ৬২ বছরকরণ এবং কর্মঘণ্টা ঠিক রেখে দুই দিনের পরিবর্তে একদিন (পূর্বের ন্যায়) অফিস ছুটি নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। সর্বশেষ, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির ২৫৪ তম সিন্ডিকেট সভায় কর্মকর্তাদের দাবিসমূহ মেনে না নেওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামেন তাঁরা। এর পর থেকে প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন তাঁরা।
শনিবার কর্মকর্তা সমিতির সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা মেনে নেওয়া হচ্ছে না। একাধিকবার বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উল্লেখিত এই সুবিধাসমূহ ভোগ করে আসছেন। আমরা কেন এসব থেকে বঞ্চিত হব? এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ দিকে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনিক বিভিন্ন কাজে এসে কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাঁরা।
আসিফ আকবর নামের এক শিক্ষার্থী বলেন, ‘সার্টিফিকেট তুলতে কয়েক দিন ধরে ঘুরছি, কিন্তু অফিসে লোকজন পাচ্ছি না। এ দিকে তাঁদের দেখা পেলেও তারা পরে আসতে বলছেন বারবার। আন্দোলনের নামে এ রকম অফিস বিরতি দেওয়া ভোগান্তি ছাড়া কিছুই নয়।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আইনের বাইরে আমি যেতে পারব না। তাঁদের দাবিসমূহ নিয়ে আমি ইউজিসির সঙ্গে কথা বলব। যৌক্তিক হলে আমিও চাই তাঁদের দাবি পূরণ হোক।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে