
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘একটি গোষ্ঠী একাত্তর সালে আমাদের মা-বোনকে ধরে রাজাকার-আলবদরের হাতে তুলে দিয়েছিল। তারা এখন ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছে ভোট চাইছে। তারা বলছে, “সব দলকে দেখেছেন, আমাদের একবার দেখুন।” আপনাদের তো একাত্তর সালেই দেখা হয়ে গেছে।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু সব এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুণ্ডু এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি। সভাপতিত্ব করেন শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গত তিন মাসে বড়সড় অন্তত পাঁচটি পাহাড় কেটে মাটি লুট করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত যত গভীর হয়, ততই বাড়তে থাকে মাটিখেকোদের দৌরাত্ম্য। আর লুট করা পাহাড়ের মাটি বালুর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে।
৩ ঘণ্টা আগে
হাওর-অধ্যুষিত জেলা সুনামগঞ্জের যোগাযোগ বঞ্চনা দূর করতে দিরাই ও শাল্লা উপজেলার মধ্যে সরাসরি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এটি মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের একটি অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জ থেকে দিরাই-শাল্লা ও হবিগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক...
৪ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনার তৃতীয় দিনেও থামেনি স্বজনদের আহাজারি। বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়স্বজনেরা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।
৪ ঘণ্টা আগে
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে