খুলনায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোহাগ হোসেন ও আবদুল্লাহ আল মামুন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সোহাগ (৩০) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার হরিদচর পুরোনো বড়বাড়ির মো. মানিকের ছেলে এবং মামুন (২৫) নগরীর টুটটপাড়ার ৪৯ বায়তুন আমান সড়কের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে।
আজ সোমবার কেএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে চেকপোস্ট বসিয়ে প্রথমে সন্দেহাতীতভাবে সোহাগের দেহ তল্লাশি করে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আর্জুর কালভার্ট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাদের সঙ্গে নিয়ে খান বাহাদুর সড়কের মতি মিয়ার মিলের উত্তর পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, আরও ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
কেএমপি কর্মকর্তা সরদার রকিবুল ইসলাম আরও বলেন, এসব অস্ত্র মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত তারা। এ ছাড়া সোহাগ ও মামুনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে