
বাস ধর্মঘটের পর এবার ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তাঁরা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। এর ফলে দুটি রুটে ছয়টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের মতো এবার লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুই দিনের পরিবহন ধর্মঘট যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না।’
নছিমন-করিমন-ভটভটিসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ সকাল থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি।
সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুই দিন। যেখানে আগামীকাল শনিবার খুলনায় বিএনপি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে যেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। থ্রি–হুইলারে করে যেতে হচ্ছে যশোরে। সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
২ ঘণ্টা আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৭ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে