খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তের গুলিতে মারজান আহমেদ মুন্না নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
মুন্না দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের বাসিন্দা। তিনি সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক বছর ধরে নগরীর মুজগুন্নীতে তাঁর নানা বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্নার মামা রিয়াজ বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মুন্না। পরে রাত সাড়ে আটটার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই সময়ে মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে সামনে থেকে দুজন যুবক আসেন। এ সময় খুব কাছ থেকে মুন্নাকে গুলি করা হয়। এ সময় একটি গুলি মুন্নার বাম চোয়ালে লাগে এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন যুবকেরা। পরে মুন্নার মৃত্যু নিশ্চিত করে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মুন্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে