Ajker Patrika

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩১
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় হাসান (৪০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের  মাজিহাট গ্রামের শফিউদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরের তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ সদস্য হাসান বাংলাদেশ পুলিশের ঢাকাস্থ খিলখেত থানায় কনস্টেবল পদে চাকরি করতেন। ছুটি পেয়ে বাড়িতে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, রাস্তায় চলমান কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার্ড করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত