বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমসের সমঝোতা বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে পুনরায় এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
জানা যায়, ভারতীয় ট্রাকে বৈধ পণ্যের সঙ্গে হাজার বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পণ্য চোরাচালানের সহযোগিতার অভিযোগ এনে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও এক কর্মচারীর নামে মামলা দায়ের করে কাস্টমস। এতে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করেছিল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিনভর কাস্টমসের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ভারতে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বৈধ পথে মাদক চোরাচালান বন্ধে সকলে সহযোগিতায় একমত হয়েছেন। কাস্টমস কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, আগামিতে ভারতীয় কোনো ট্রাকে অবৈধ পণ্য প্রবেশ করলে চালকের বিরুদ্ধে মামলা করা হবে। পণ্য আমদানির ক্ষেত্রেও কাস্টমস তদারকি বাড়াবেন। যাতে পণ্যবাহী ট্রাকের কেউ অবৈধ পণ্য ওঠানো-নামানো করতে না পারেন।
এ ছাড়া লাইসেন্স বাতিল ও মামলার বিষয়ে নতুন করে তদন্ত করা হবে। যাতে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন। এমন ফলপ্রসূ আলোচনায় কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বাণিজ্য শুরু হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি ব্যবসায়ীদের মাধ্যমে জেনেছি। দুই দিন বাণিজ্য বন্ধে বিপুল পরিমাণ পণ্য বন্দরে আটকা পড়েছিল। এখন বাণিজ্য শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাক যাতে দ্রুত খালাস হয় সে বিষয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে